বছরে দুই লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে প্রতিবছর ২ লাখের বেশি মানুষ যক্ষ্মায় মারা যায়। আক্রান্তের সংখ্যা ২২ লাখের বেশি। বিশ্ব যক্ষ্মা দিবসের প্রাক্কালে গতকাল মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সাংবাদিকদের এক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। ত্রিপুরা রাজ্য সরকার এ কর্মশালার আয়োজন করে। আগামীকাল বৃহস্পতিবার বিশ্ব যক্ষ্মা দিবস। এই দিবস সামনে রেখে আয়োজিত কর্মশালায় বলা হয়, চিকিৎসা করলেই এই মরণব্যাধির হাত থেকে বাঁচা যায়। চাই শুধু সচেতনতা। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান পারিজাত দত্ত প্রথম আলোকে বলেন, যক্ষ্মা প্রতিরোধে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় ত্রিপুরার পরিস্থিতি অনেকটাই ভালো। গত বছর ত্রিপুরায় শনাক্ত ২৫২৮ জনের মধ্যে ৮৯ শতাংশই সম্পূর্ণ সুস্থ।