বছরে ১৪০ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাওবাদীরা বছরে অন্তত ১৪০ কোটি রুপি ‘কর’ হিসেবে আদায় করে থাকে। ভারতের লোকসভায় গত মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে তথ্যটি জানান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেন, ব্যবসায়ী, শিল্পোদ্যোগী কেন্দু পাতার ঠিকাদার, কয়লাখনির মাফিয়া, সরকারি চাকরিজীবীদের কাছ থেকে বেআইনিভাবে এই ‘কর’ আদায় করে তারা। মন্ত্রী বলেন, মাওবাদীদের ‘করের’ নামে এই চাঁদাবাজির প্রকৃত টাকার পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে বছরে তা ১৪০ কোটি রুপির কম নয়।