বঞ্চিত করা নিষ্ঠুরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী বা স্ত্রী ইচ্ছা করে দীর্ঘ সময় ধরে কাউকে শারীরিক সম্পর্ক থেকে বঞ্চিত করলে তা নিষ্ঠুরতা হবে। মাদ্রাজ হাইকোর্টের একটি রায় বহাল রেখে ভারতের সুপ্রিম কোর্ট এ কথা বলেছেন। এক স্বামী বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করেছিলেন। কেশব ও সবিতা (কাল্পনিক নাম) নামের ওই দম্পতি ২০০৫ সালে বিয়ে করার পর কেশবের কর্মস্থল লন্ডন যান। আট মাস পর উভয়ে চেন্নাই ফিরে আসেন। তবে স্ত্রী রাজি না হওয়ায় কেশবকে পরে একাই লন্ডন ফিরতে হয়। ২০০৮ সালে কেশব চেন্নাইয়ের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তিনি অভিযোগ করেন, লন্ডনে থাকার সময় সবিতা প্রায়ই সহিংস ও উন্মত্ত আচরণ করতেন এবং কখনোই শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি হননি।
টাইমস অব ইন্ডিয়া।