বন ছেড়ে হাতি রাস্তায়, খেলল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন থেকে ভারতের আসামের ব্যস্ত রাস্তার নেমে ফুটবল খেলল এক হাতি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া।
বন থেকে ভারতের আসামের ব্যস্ত রাস্তার নেমে ফুটবল খেলল এক হাতি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া।

ঘটনাটা ভারতের আসামের এক ব্যস্ত রাস্তার। নিয়মিত সেখান দিয়ে চলে অনেক গাড়ি। তবে ৮ মে ঘটল অন্য রকম এক ঘটনা। বন থেকে সেই রাস্তায় নেমে এল এক হাতি। বন্ধ হয়ে গেল যান চলাচল।

তবে এরপর যা হলো, সেটা দেখার জন্য মনে হয় কেউই প্রস্তুত ছিল না। রাস্তার পাশ থেকে কালো মতো একটা বস্তু নিয়ে এল সে। এরপর সেটা দিয়ে ফুটবল খেলার মতো খেলল খানিকটা সময়।

অক্ষয় গগৈ নামের এক ব্যক্তি হাতির কর্মকাণ্ডের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এনডিটিভিতে প্রচারিত সেই ভিডিওতে দেখা গেছে, কালো জিনিসটি নিয়ে হাতিটি এমনভাবে রাস্তার এখানে-সেখানে কসরত করছিল যেন সে পাকা ফুটবল খেলোয়াড়! তার এই নৈপুণ্য দেখার জন্য অবশ্য আশপাশের গাড়ি থেকে লোকজন নেমে ভিড় করেছিল।