বন্দুকযুদ্ধে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গুলগাম এলাকায় বন্দুকযুদ্ধে দুজন সন্দেহভাজন জঙ্গি ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সেনাসদস্য। গত রোববার রাতে এই বন্দুকযুদ্ধ চলে। গতকাল সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত দুই জঙ্গির নাম জাভেদ আহমদ কাছরু ও ইদ্রিছ নেনগ্রু। তাঁরা জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের কর্মী ছিলেন। এর আগে বন্দুকযুদ্ধের ওই ঘটনাস্থলের কাছে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে আসিফ আহমদ তানত্রি নামের এক যুবককে হত্যা করে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ তা অস্বীকার করেছে।
পিটিআই