বন্যায় বাঁচল শিশু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীরের শ্রীনগরের বন্যা ছয় বছরের মেয়ে মেঘার জীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। মুম্বাই থেকে এক বছর আগে অপহৃত শিশুটি বন্যার কারণে তার পরিবারকে ফিরে পেয়েছে। অপহরণকারী নিজাম আহমেদ তাকে শ্রীনগর নিয়ে আসে এবং ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে। গত মাসে শ্রীনগরে প্রচণ্ড বন্যা হওয়ায় মেঘাকে শহরের ডাল গেট এলাকার একটি ধর্মীয় বিদ্যালয়ে ফেলে রেখে যায় নিজাম। গত বুধবার মেঘার দাদা রমেশ মদন ঠাকুর শ্রীনগর এসে তাকে নিয়ে যান। এনডিটিভি