বর-কনের মারধরে মালা ছিঁড়ে কুটিকুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েবাড়ি জমজমাট। নিমন্ত্রিত অতিথিরাও এসেছেন। আনুষ্ঠানিকতা শেষে এবার বর-কনের মালাবদলের পালা। আর এই মুহূর্তেই ঘটল অঘটন।

লাল ঘাঘরা পরে সেজেছেন কনে। মালাবদলের জন্য তৈরি বরও। আত্মীয়স্বজন মুঠোফোনে শুভ মুহূর্ত ধরে রাখার জন্য প্রস্তুত। কিন্তু বর ও কনে দুজনেই আগে পরাতে চান মালা। বর চান কনের গলায় তিনি আগে মালা দেবেন। কনেও নাছোড়বান্দা। তিনিই আগে পরাবেন মালা। লেগে গেল বর-কনের মারধর। শেষমেশ মালা ছিঁড়ে কুটিকুটি। হতবাক অতিথিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। মালা নিয়ে এই গোলমালের পর বর-কনের মিটমাট হয়েছে কি না, তা জানা যায়নি। আর ঘটনাটি ভারতের ঠিক কোন জায়গায় ঘটেছে, তাও নির্ণয় করা যায়নি।

জানা গেছে, বিয়ের সময় যিনি আগে মালা পরাবেন, সংসারের রাশ তাঁর হাতে থাকবে বলে অনেকের বিশ্বাস। এ কারণেই দুজনেই চেয়েছিলেন আগে মালা পরাতে। আনন্দবাজার পত্রিকা।