বর্ণপ্রথা না মানায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন্ন বর্ণের ছেলেকে বিয়ে করায় নিজেদের কলেজপড়ুয়া মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতের এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার শিকার ২১ বছর বয়সী ভাবনা যাদব স্থানীয় একটি কলেজে সংস্কৃত শ্রেণিতে পড়তেন। অভিযোগ উঠেছে, পশ্চিম দিল্লির কাকরোলায় নিজেদের বাড়িতে গত শনিবার রাতে তাঁকে হত্যা করেন বাবা জগমোহন যাদব ও মা সাবিত্রী। পুলিশ জগমোহন ও সাবিত্রীকে গ্রেপ্তার করেছে। তারা বলেছে, ভাবনার বাবা-মা অভিষেক শেঠ নামের ছেলেটিকে পছন্দ না করলেও তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন।
পিটিআই