বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার গড়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শহীদ মিনার তৈরির দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি ছাত্রছাত্রীরা এ দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর আলম বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহার কাছে এ ব্যাপারে আবেদন করেন। তিনি বাংলাদেশের ছাত্র। এই বিশ্ববিদ্যালয়ে তিনি আন্তর্জাতিক ছাত্র সংগঠনের সভাপতি। তাঁর নেতৃত্বেই এই আবেদন জানানো হয়।