বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পাঁচ মাস পরে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ওই বিস্ফোরণে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার গভীর রাতে মোফাজ্জল হোসেন ওরফে লাদেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় রাজ্যের মুর্শিদাবাদ থেকে। গোয়েন্দাদের দাবি, গ্রেপ্তার হওয়া লাদেন খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাজিদের অনুগামী।
এই নিয়ে খাগড়াগড় বিস্ফোরণে দুই নারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করল এনআইএ।