বর্ধমান বিস্ফোরণের 'হোতা' সাজিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার ‘মূল হোতা’ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সাজিদকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। 

আজ শনিবার বেলা আড়াইটার দিকে কলকাতার বিমানবন্দর থানা এলাকার যশোহর রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ।

এ বিস্ফোরণের ঘটনায় জড়িত ১২ পলাতক জঙ্গিকে ধরিয়ে দিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) পুরস্কার ঘোষণা করেছিল, সাজিদ তাঁদের একজন।

সাজিদকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) কাছে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে নেমে এনআইএ যে জঙ্গিদের সন্ধান পায় তাদের মূল হোতা ছিলেন এই সাজিদ। সম্প্রতি তাঁর মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করে কেন্দ্রীয় ওই গোয়েন্দা সংস্থা।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বর্ধমানের বিস্ফোরণের ঘটনায় জড়িত ১২ পলাতক জঙ্গিকে ধরিয়ে দিতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) পুরস্কার ঘোষণা করেছিল। এনআইএর ভাষ্য, এই ১২ জঙ্গিই বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশের নাগরিক। এঁরা হলেন কাওসার, সাজিদ, হাবিবুর রহমান ও নাসিরুল্লা।