বর্ধমানে দুই মন্দিরে বন্ধ হলো পশুবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুটি ঐতিহাসিক মন্দিরে গতকাল রোববার থেকে পশুবলি বন্ধ হয়েছে। দুই শ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী মন্দির দুটি হচ্ছে বর্ধমানের রাজাদের প্রতিষ্ঠিত সর্বমঙ্গলা মন্দির এবং বীরহাটার বড়মা কালী মন্দির।
বেশ কিছুদিন ধরে মন্দিরে পশুবলি বন্ধের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। এরপর মন্দির কর্তৃপক্ষ এলাকাবাসীর মতামত নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে। এতে ব্যাপক সাড়া মেলে। গতকাল বর্ধমানের জেলা প্রশাসক সৌমিত্র মোহন দুটি মন্দিরের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকের পর পশুবলি বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন বিজ্ঞান ও যুক্তিবাদী এবং মানবাধিকার সংগঠন। বর্ধমানের পৌর প্রধান স্বরূপ দত্ত বলেন, এই দুই মন্দিরের সিদ্ধান্ত অন্যদেরও পথ দেখাবে।