প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বেগুনতলা গ্রামে বিস্ফোরণে একটি একতলা বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। গতকাল শনিবার এই বিস্ফোরণে বাড়িটিতে থাকা দুজন নারী আহত হন। বর্ধমানের পুলিশ সুপার কুনাল আগরওয়াল বলেছেন, ‘সকাল সাড়ে আটটার দিকে এই বিস্ফোরণ ঘটে। আমাদের ধারণা, ওই বাড়িতে প্রচুর বিস্ফোরক বা বোমা মজুত ছিল।’ গ্রামবাসীর অভিযোগ, ওই বাড়িতে রাতে বহিরাগতরা এসে বোমা বানাত। সকাল হওয়ার আগেই তারা চলে যেত। গত বছরের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছিল।