প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দুধর্ম রক্ষা করতে এই সম্প্রদায়ের প্রত্যেক নারীকে অবশ্যই কমপক্ষে চারটি সন্তানের জন্ম দিতে হবে। গত মঙ্গলবার উত্তর প্রদেশের মিরাট শহরে ‘সন্ত সমাগম মহোৎসব’ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন বিজেপির সাংসদ স্বামী সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ। সমবেতদের উদ্দেশে তাঁর ঘোষণা, পার্লামেন্টে নতুন আইন পাস করা হবে। ওই আইনে ধর্মান্তরিত ব্যক্তিদের আবার নিজের ধর্মে ফিরিয়ে নেওয়া এবং গরু জবাইয়ে জড়িত ব্যক্তিদের প্রাণদণ্ডের বিধান রাখা হবে। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না বলেও ঘোষণা দেন তিনি। টাইমস অব ইন্ডিয়া