প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে হিন্দি, পাঞ্জাবি, উর্দু, সিন্ধি একাডেমি আছে। কিন্তু নেই বাংলা একাডেমি। দিল্লিতে প্রচুর বাংলা ভাষাভাষীর বাস। অথচ এখানে বাংলা ভাষা চর্চার জন্য বাংলা একাডেমি নেই। তাই দিল্লিতে একটি বাংলা একাডেমি গড়তে এবার আরজি জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাংসদ সৌগত রায়। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে এই আবেদন জানান।
কলকাতা প্রতিনিধি