বাংলাদেশ-ভারতের পর্বতারোহীদের মাউন্ট নুন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ-ভারতের যৌথ পর্বতারোহী দল প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মাউন্ট নুন জয় করেছেন। এই দলের নেতৃত্ব দেন এভারেস্ট বিজয়ী কলকাতার পর্বতারোহী বসন্ত সিংহ রায়।
গতকাল শুক্রবার বসন্ত সিংহ রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। শিগগিরই তাঁরা দিল্লি হয়ে কলকাতা ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
জম্মু ও কাশ্মীর রাজ্যে হিমালয়ের জোড়া পর্বত শৃঙ্গ কুন ও নুন। এর মধ্যে নুনের উচ্চতা ৭ হাজার ১৩৫ মিটার আর কুনের উচ্চতা ৭ হাজার ৭৭ মিটার।
বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে ২১ জুন যাত্রা শুরু করেছিলেন যৌথ দলের ১৪ জন অভিযাত্রী। তাঁদের মধ্যে সাতজন ৭ জুলাই মাউন্ট নুন শৃঙ্গে পৌঁছান। এই সাতজনের মধ্যে রিফাত হাসান নামের একজন বাংলাদেশি পর্বতারোহী আছেন। বাকি ছয়জন পশ্চিমবঙ্গের।