বাংলাদেশ থেকে পাচার হওয়া সিংহশাবক পশ্চিমবঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা একটি সিংহশাবক ও বিরল প্রজাতির তিনটি বানর উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এসব বন্য প্রাণী উদ্ধার করে পশ্চিমবঙ্গের ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল।

বন্য প্রাণীগুলো পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বন্য প্রাণী বহনকারী একটি গাড়িও জব্দ করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ থেকে সিংহশাবকসহ কয়েকটি বন্য প্রাণীকে বনগাঁর সীমান্ত দিয়ে পাচার হয়ে আসার খবর পেয়েছিল পশ্চিমবঙ্গের ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। এরপর এই দুটি সংস্থার কর্মকর্তারা গতকাল রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। রাত দুটার দিকে বন্য প্রাণী বহনকারী গাড়িটি জব্দ করা হয়। আটক দুই ব্যক্তি জানান, সিংহশাবক ও তিনটি ওয়াইল্ড হেডেড লেঙ্গুর (বানর) বাংলাদেশ আনা হয়েছে। কলকাতা হয়ে এসব বন্য প্রাণী মুম্বাইয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া বন্য প্রাণীগুলোকে কলকাতার আলীপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে রাখা হয়েছে।