বাংলাদেশি ছাত্রী শান্তিনিকেতনে ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে স্থানীয় অভিভাবকের কাছে এক বাংলাদেশি ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার শান্তিনিকেতনের ওই শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বীরভূম পুলিশের সুপারিনটেনডেন্ট অলোক রাজোরিয়া আজ শনিবার বলেন, অভিযুক্ত স্থানীয় অভিভাবকও বাংলাদেশ থেকে এসেছেন। অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী। আর অভিযুক্ত ব্যক্তি থাকতেন বিশ্ববিদ্যালয়ের বাইরে।
ধর্ষণের শিকার শিক্ষার্থীর অভিযোগ, তাঁর কিছু ছবি তুলে স্থানীয় অভিভাবক হুমকি দেন।
পুলিশের একজন জ্যেষ্ঠ পরিদর্শককে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগকারী শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎস্যাধীন।