বাংলার জন্য 'সত্যাগ্রহ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সর্বত্র বাংলাভাষা চালুর দাবিতে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতায় পালিত হয়েছে তিন দিনব্যাপী সত্যাগ্রহ কর্মসূচি। গত বৃহস্পতিবার শুরু হয় এ কর্মসূচি। সর্বভারতীয় বাংলাভাষা মঞ্চ এবং ঐকতান গবেষণাপত্র যৌথভাবে কলেজ স্কয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এর আয়োজন করে। গতকাল শনিবার ছিল এর শেষ দিন। সর্বভারতীয় বাংলাভাষা মঞ্চের দাবি, ভারতের সর্বত্র বিশেষ করে বাংলাভাষী অঞ্চলে বাংলাভাষাকে স্বীকৃতি দিয়ে অফিস-আদালতে এ ভাষা ব্যবহারের নির্দেশ দিতে হবে। বাংলাভাষা মঞ্চ ও ‘ঐকতান গবেষণাপত্র’-এর সম্পাদক নিতীশ বিশ্বাস বলেন, ‘বাংলাভাষাকে পূর্ণ মর্যাদা দেওয়ার দাবিতেই আমাদের এই আন্দোলন।’