বাজির কারখানায় বিস্ফোরণে নিহত ১১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রামে একটি অবৈধ আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সাতজন।
মেদিনীপুরের পিংলা থানার ব্রাহ্মণবাড় গ্রামের ওই কারখানায় গত বুধবার গভীর রাতে আগুন ধরে। গ্রামবাসী মৃতের সংখ্যা ১৫ বলে দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ওই কারখানায় কারিগররা আতশবাজি তৈরি করছিলেন। ফারুক নামে আহত এক কারিগর পুলিশকে জানিয়েছেন, একজন কর্মীর বিড়ির ফুলকি থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই কারখানায় আতশবাজি তৈরির জন্য নিয়োজিত ছিল ৮ থেকে ১৮ বছরের কিশোর ও যুবকেরা।