বাতিল নোট রাখলে ১০ হাজার রুপি জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কোনো ব্যক্তির কাছে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির ১০টির বেশি নোট পাওয়া গেলে সর্বনিম্ন ১০ হাজার রুপি জরিমানা গুনতে হবে।

দেশটির সরকার গত নভেম্বর মাসে দেশের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করেছে। সেই নোট বদলানোর জন্য ৫০ দিন, অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল ভারত সরকার। এরপর ওই নোট কেবল প্রতিটি রাজ্যের রিজার্ভ ব্যাংক থেকে প্রয়োজনীয় নথি নিয়ে বদল করার নির্দেশ ছিল। সেই মেয়াদও শেষ হচ্ছে ৩১ মার্চ।

গত মাসে ভারতের সংসদে ‘দ্য স্পেসিফায়েড ব্যাংক নোট অ্যাক্ট-২০১৭’ পাস হওয়ার পর গত ২৭ ফেব্রুয়ারি ওই বিলে রাষ্ট্রপতি সই করেছেন। এতে এটি আইনে পরিণত হয়েছে।

গতকাল বুধবারই জানানো হয়, আইন অনুযায়ী এখন যদি কোনো ব্যক্তির কাছে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির ১০টির বেশি নোট পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তিকে শাস্তি পেতে হবে। শাস্তি হিসেবে ন্যূনতম ১০ হাজার রুপি জরিমানার বিধান রয়েছে। এতে এখন থেকে বলবৎ হওয়া আইন বলে কারও কাছে ওই নোট রাখা, অন্য কাউকে দেওয়া বা কারও কাছ থেকে ওই নোট নেওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।