বাথরুম-ঘরে ও বেসিনের নিচে ২১ কোটি রুপি!

বাসা-বাড়িতে টাকা অনেকেই রাখেন। সেটি দৈনন্দিন প্রয়োজনীয় টাকার চেয়ে সচরাচর কখনো খুব বেশি হয় না। কিন্তু ঘরে মিলিয়ন ডলার রাখার কথা শোনা যায়নি। এমনিই একটি ঘটনা ঘটেছে ভারতে। ডলারগুলো বাথরুম, খাট, ঘরের মেঝে ও বেসিনের নিচে থরে থরে সাজিয়ে রাখা হয়েছিল। তবে বাংলাদেশে এর আগে বালিশে ও তোশকে টাকা রাখার খবর আমরা শুনেছি।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, কয়েক দিন আগে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার একটি বাড়ি থেকে ২১ কোটি রুপি উদ্ধার করে পুলিশ। ওই বাড়িটি স্থানীয় একটি পুরসভার একজন প্রকৌশলীর। তাঁর নাম প্রণব অধিকারী। পুলিশ তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ৩১ মিলিয়ন ডলার বা ২১ কোটি রুপি উদ্ধার করেছে। ১৫ বছরের পুরোনো দোতলা ওই বাড়ির ছয়টি কক্ষ থেকে এই বিপুল পরিমাণ ডলার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রণব অধিকারীর মাসিক বেতন ৬৯০ ডলারের সমপরিমাণ।
একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কাছ প্রণব অধিকারীর বিরুদ্ধে ‘ঘুষ’ দাবির অভিযোগ পায় পুলিশ। অভিযোগ পাওয়ার পরই তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ডলারগুলো উদ্ধার করে পুলিশ। যদিও প্রণবের স্ত্রী অভিযোগ প্রত্যাখ্যান করে ঘটনাটিকে সাজানো বলেছেন।
খবরে বলা হয়, এ সব ডলার বাড়ির খাটের নিচে, অব্যবহৃত বাথরুম, মেঝের মার্বেলের নিচে, বেসিনের নিচে এবং ড্রয়ার সহ নানা জায়গায় রাখা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ১৫ জন কর্মকর্তা প্রায় ২০ ঘণ্টার পরিশ্রমের পর টাকাগুলো গুনে শেষ করেন। ডলারগুলো জাল কি-না চারটি মেশিন দিয়ে তা পরীক্ষা করা। ডলারগুলো ট্রাংকে ভরে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়।
তবে প্রতিবেশীদের বক্তব্য প্রণব অধিকারীকে তারা সাধারণ জীবনযাপন করতেই দেখেছেন।