বাদল বসু আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিজেন্দ্রনাথ বসু
দ্বিজেন্দ্রনাথ বসু

ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার গোষ্ঠীর প্রকাশনা বিভাগের সাবেক প্রধান দ্বিজেন্দ্রনাথ বসু গত শুক্রবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বাদল বসু নামে পরিচিত ছিলেন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দেশ পত্রিকায় বাদল বসুর জনপ্রিয় আত্মজীবনী ‘পিওন থেকে প্রকাশক’ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল। জীবদ্দশায় তিনি আত্মজীবনীর শেষ কিস্তি লিখে গেছেন। ঝাড়গ্রামের প্রত্যন্ত দহিজুড়ি এলাকার বাদল বসু গৌরাঙ্গ প্রেসে সাইকেল পিয়ন হিসেবে যোগ দেন। নিষ্ঠা ও দক্ষতাকে সম্বল করে মফস্বলের একটি ছেলে কীভাবে প্রকাশনাজগতের শীর্ষে উঠতে পারে, বাদল বসু তার চমকপ্রদ উদাহরণ। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
বাসস