প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার এক গ্রামে মাতব্বরদের বিরুদ্ধে প্রতিবাদ করা একটি মেয়েকে ঘটনার পরদিন মৃত অবস্থায় পাওয়া গেছে। ১৬ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মেয়েটির বাবাকে গ্রাম পঞ্চায়েতের লোকজন গত সোমবার রাতে ডেকে নিয়ে মারধর করলে মেয়েটি প্রতিবাদ করে। তখন তাকে মাটিতে থুতু ফেলে তা চেটে তুলতে নির্দেশ দেন পঞ্চায়েতের সদস্যরা। এ ঘটনার পরে মেয়েটি নিখোঁজ ছিল। গত মঙ্গলবার তার লাশ পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। রয়টার্স।