প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রীয় রাজনৈতিক জোট গড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বামফ্রন্টের নেতা গৌতম দেব। বামফ্রন্টের সঙ্গে জোটের বিরোধী নন বলে মন্তব্য করে মমতা এক দিন আগে আলোচনার সূত্রপাত করেন। বিজেপিকে ঠেকাতে বিহারের লালু প্রসাদ ও নীতিশ কুমারের মতো জোট পশ্চিমবঙ্গে সম্ভব কি না, এক টিভি সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘আমি সব সম্ভাবনাই খোলা রেখেছি। রাজনৈতিকভাবে কেউই অস্পৃশ্য নয়।’ মমতা ইচ্ছা প্রকাশ করেছিলেন, এ ধরনের জোটের প্রস্তাব বামফ্রন্টের তরফ থেকেই দেওয়া হোক। কিন্তু তাঁর
ওই মন্তব্য ‘গুরুত্বের সঙ্গে নেওয়ার মতো নয়’ বলে উড়িয়ে দেন
গৌতম দেব।
টাইমস অব ইন্ডিয়া