বালিকার সম্ভ্রম কেড়ে নিল চার শিক্ষক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহারের জেহানাবাদ জেলায় সরকারি এক বিদ্যালয়ের ১২ বছরের শিক্ষার্থী অধ্যক্ষসহ চার শিক্ষকের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের বরাত দিয়ে পিটিআই আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা পি কে শ্রীবাস্তব বলেন, কাকো মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অজু আহমেদ এবং তিন শিক্ষক অতুল রহমান, আবদুল বারী ও মো. শাখাওয়াত গত রোববার বিদ্যালয় ভবনে মেয়েটিকে একা পেয়ে এ ঘটনা ঘটান। এই চারজনের নামে মেয়েটির মা থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের খুঁজছে।
পুলিশ বলছে, সাধারণত ওই বিদ্যালয়ে রোববার ছুটি থাকে। তবে অধ্যক্ষের মৌখিক নির্দেশে এ রোববার বিদ্যালয়টি খোলা ছিল। রোববারের বদলে অধ্যক্ষ শুক্রবার বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছিলেন।