বাস খাদে, নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তা হিলস জেলায় গতকাল বুধবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ যাত্রীর মৃত্যু হয়েছে। সোনাপুর গ্রামে ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মেঘালয় পুলিশের মহানির্দেশক সাংবাদিকদের কাছে দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।