বায়ুদূষণ মোকাবিলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পরিবেশ আদালত রাজধানী নয়াদিল্লির মারাত্মক দূষিত বাতাসের মান উন্নয়নে ব্যর্থতার জন্য গতকাল বুধবার দিল্লি সরকারের কড়া সমালোচনা করেছে। গতকালও নয়াদিল্লি ছিল ঘন ধোঁয়াশায় ঘেরা। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই বায়ুদূষণ সমস্যার সমাধানের কৌশল নির্ধারণে জরুরি বৈঠকের নির্দেশ দেন। শীতের কুয়াশায় বাতাসে দূষিত উপাদানের মাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, আদালতের নির্দেশের পর গতকাল রাতেই শীর্ষ পরিবেশ বিশেষজ্ঞরা বৈঠকে বসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে দিল্লি এখন বিশ্বের সবচেয়ে বেশি বায়ুদূষণের শহর। এএফপি