বিএসএফের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি সেনারা সব ধরনের প্রযুক্তি করে ভারতীয় প্রতিপক্ষের ওপর নজরদারি করছে বলে অভিযোগ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রাজস্থান সীমান্তে বিএসএফের উপমহাপরিদর্শক রবি গান্ধী গত শনিবার বলেন, পাকিস্তানি বাহিনী চালকবিহীন বিমান (ড্রোন) ও বিশেষ ক্যামেরার সাহায্যে সীমান্তে নজরদারি করছিল। তবে ভারত আপত্তি জানানোর পর তা বন্ধ হয়েছে। কিন্তু অন্যান্য সীমান্তে তাদের কার্যক্রম এখনো উদ্বেগজনক। রবি গান্ধী বলেন, রাজস্থানের বিকানির অঞ্চলের সীমান্তে অবৈধভাবে জিপসাম খননও খতিয়ে দেখছে বিএসএফ।
পিটিআই