বিএসএফের চৌকিতে পাকিস্তানি সেনাদের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী ভারতের আর্নিয়া ও আরএস পুরা সেক্টরের চৌকিগুলোতে অবস্থানরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের লক্ষ্য করে পাকিস্তানের সেনাবাহিনী গুলিবর্ষণ করেছে।


আজ সোমবার পিটিআইয়ের খবরে দাবি করা হয়, গত ২৪ ঘণ্টায় এ নিয়ে পাকিস্তান তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করল।


খবরে জানানো হয়, গতকাল শুক্রবার রাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ২০টি সীমান্ত চৌকি লক্ষ্য করে পাকিস্তানি সেনারা মর্টারের গোলা ছুড়েছে। বিএসএফ ওই হামলার পাল্টা জবাব দিয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।


পিটিআইয়ের খবরে দাবি করা হয়, গত ১০ দিনে পাকিস্তানি সেনারা ১১ বার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে। ২৫ আগস্ট ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমদ চৌধুরীর মধ্যে বৈঠক হওয়ার কথা। গত দেড় বছরের মধ্যে এটিই তাঁদের প্রথম আনুষ্ঠানিক আলোচনা।