প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্য সরকারের আজ শুক্রবার বাজেট অধিবেশন বসার কথা। তবে এ অধিবেশন বয়কট করে বিধানসভা চত্বরে বিকল্প বাজেট পেশের ঘোষণা দিয়েছেন বিরোধী কংগ্রেস ও বাম দলের বিধায়কেরা। বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস বিধায়ক আবদুল মান্নানকে সাময়িক বহিষ্কার করে বিধানসভার অধিবেশন থেকে জোর করে বের করে দেওয়া এবং তাঁকে হেনস্তার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়েছে।