বিক্ষোভের মুখে কৃষিঋণ মওকুফ মহারাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস। ছবিটি তাঁর টুইটার থেকে নেওয়া।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস। ছবিটি তাঁর টুইটার থেকে নেওয়া।

টানা কৃষক বিক্ষোভের মুখে ভারতের মহারাষ্ট্র সরকার কৃষিঋণ মওকুফ করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস আজ রোববার এ ঘোষণা দেন। আর মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঋণ মওকুফের ঘোষণা পেয়ে আন্দোলন প্রত্যাহার করলেন কৃষকেরা। খবর এনডিটিভির

কৃষকদের দাবিদাওয়া বিবেচনার জন্য মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আজ সকালে কৃষক আন্দোলনের নেতারা এই কমিটির সদস্যদের সঙ্গে দেখা করেন। এরপরই কৃষিঋণ মওকুফের ঘোষণা দেয় সরকার।

মহারাষ্ট্র বেশ কয়েক বছর ধরেই খরায় আক্রান্ত। ফলে চাষাবাদ তেমন ভালো হচ্ছে না। বহু কৃষক ঋণের জালে জর্জরিত। আত্মহত্যা করেছেন অনেক কৃষক। তাই কৃষিঋণ মওকুফের দাবি ছিল শুরু থেকেই। এ নিয়ে টানা ১১ দিন ধরে বিক্ষোভ চলেছে এই রাজ্যে। এর মধ্যে মধ্যপ্রদেশের মন্দসৌরে কৃষক বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। মধ্যপ্রদেশের পাশাপাশি মহারাষ্ট্রেও চাপে পড়ে বিজেপি। তবে পরিস্থিতি খারাপ হতে দেননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। পানি ঘোলা হওয়ার আগেই কৃষিঋণ মওকুফ করে পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি।