বিজেপি নেত্রীর সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিন্দু ধর্ম রক্ষায়’ ভারতের হিন্দু নারীদের অন্তত চার সন্তান জন্ম দেওয়া উচিত বলে বিধান দিয়েছিলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রাচী। তাঁর সেই মন্তব্যে ব্যাপক সমালোচনা হয়। এবার গেরুয়া পোশাকধারী সেই বিজেপি নেত্রী তাঁর কথার পক্ষে সাফাই গেয়ে বললেন, ‘আমি বলেছি চার সন্তানের কথা, ৪০টি কুকুরছানা জন্ম দেওয়ার কথা বলিনি।’ গতকাল সোমবার নিজ রাজ্য উত্তর প্রদেশে এসব কথা বলেন তিনি। তবে রাজ্য বিজেপির সভাপতি লক্ষ্মীকান্ত বাজপেয়ি দলীয় নেত্রীর এই বক্তব্যের পর বলেন, ‘বিজেপি এসব কথায় কখনো প্রশ্রয় দেবে না।’ খবর এনডিটিভির