বিজেপি বিভেদের রাজনীতি করে: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি।
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তুলেছেন। বিজেপিকে উদ্দেশ করে মমতা বলেন, ‘ওরা রামকে বিক্রি করে রাজনীতি করছে। ওদের নেতা জয় শ্রীরাম, আর আমাদের নেতা মা দুর্গা। মা দুর্গাকেই পুজো করেছিলেন শ্রীরাম।’ গতকাল সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের জামবনির কাপগারি কলেজ ময়দানে জেলা প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত সভামঞ্চ থেকে এ কথা বলেন মমতা।

তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন, ‘দেবতাকে বিক্রি করে আমরা খাই না। ওরা বিক্রি করে খায়। বিজেপি রামের নয়। আসলে ওরা রাবণের পুজো করে। ওরা রামের পুজো করে না। ওটা ওদের লোক–দেখানো। ওটা ওদের দাঙ্গা লাগানো, অপপ্রচার করানো, আগুন লাগানো আর বিভেদের রাজনীতির খেলা।’

বিজেপির ফাঁদে পা না দেওয়ার আবেদন জানিয়ে মমতা বলেন, ‘ওরা সকালে বাম থেকে রাম, আবার রাতে বুমেরাং। মানুষে মানুষে ঝগড়া লাগাতে ওরা দেবতার নাম ব্যবহার করছে।’

বিজেপির দুর্নীতি নিয়ে মমতার অভিযোগ, বিজেপির দুর্নীতির খবর ফাঁস হতে শুরু করেছে। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে। সামনে এসেছে সিবিআই, আরবিআই থেকে নানা কাহিনি। আগামী দিনে প্রমাণ হয়ে যাবে, কত দুর্নীতি করেছে বিজেপি। প্রমাণ হয়ে যাবে গ্যাস কেলেঙ্কারি, জনধন প্রকল্পের নানা দুর্নীতির কথা।’