বিজেপিতে বারখা সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারখা সিং
বারখা সিং

কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার এক দিন পরই ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন দিল্লিতে কংগ্রেসের নারী শাখার প্রধান বারখা শুকলা সিং। গতকাল শনিবার তিনি বিজেপিতে যোগ দেন।
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী দল পরিচালনার জন্য ‘মানসিকভাবে অনুপযুক্ত’ বলে মন্তব্য করে দলের কোপে পড়েন বারখা সিং। গত বৃহস্পতিবার তিনি ঘোষণা দেন, দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এর পরদিন, গত শুক্রবার ‘দলবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করে কংগ্রেস।
গতকাল বিজেপিতে যোগদানের সময় বারখা শুকলাকে স্বাগত জানান দলটির জাতীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দিল্লির ভারপ্রাপ্ত প্রধান শ্যাম জাজু।
এর আগে বারখা শুকলা বলেছিলেন, তিনি অন্য কোনো দলে যোগ দেবেন না।