বিজেপিতে রূপা গাঙ্গুলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার প্রখ্যাত অভিনেত্রী রূপা গাঙ্গুলী আজ বুধবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বিকেলে হাওড়ার শরৎ সদনে বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বিজেপির পতাকা তুলে দেন রূপা গাঙ্গুলীর হাতে। এ সময় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রাহুল সিনহা উপস্থিত ছিলেন।
রূপা গাঙ্গুলী একজন চলচ্চিত্র অভিনেত্রী, সংগীতশিল্পী ও টেলিভিশন শিল্পী হিসেবে পরিচিত। ১৯৮৮ সালে মহাভারত ধারাবাহিকে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে তিনি ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলা, হিন্দি, কানাড়া, অসমিয়া ভাষার অনেক ছবিতে অভিনয় করেছেন রূপা।