বিজেপির বিরুদ্ধে এএপির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা কেজরিওয়াল অভিযোগ করেছেন, দিল্লিতে সরকার গঠনে সমর্থন পেতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতা তাঁর দলের এক এমএলএকে গত রোববার চার কোটি রুপি ঘুষ দিতে চেয়েছেন। এ ঘটনার ভিডিওচিত্র তাঁদের হাতে আছে। আজ মঙ্গলবার ভিডিওচিত্রটি সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা রয়েছে। কেজরিওয়াল বলেন, বিজেপি নেতা শের সিং দাগার ও রঘুবীর দাহিয়া এএপির এমএলএ দিনেশ মোহনিয়াকে ঘুষের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। এনডিটিভি