বিজ্ঞানমনস্ক সাধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযমী জীবনাচরণের প্রতীক হিসেবে গেরুয়া পোশাক পরেন ভারতীয় অধ্যাপক মহান মহারাজ। কিছুদিন আগেও তাঁর ব্যাংক হিসাবে ছিল মাত্র হাজার কয়েক রুপি। তবে জ্যামিতি নিয়ে মৌলিক গবেষণার স্বীকৃতি হিসেবে সম্প্রতি ৬৫ লাখ রুপি জিতেছেন তিনি। মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ তাঁকে এ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। ৪৭ বছর বয়সী এই গণিতবিদ ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণার সময় রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়ে সাদাসিধে জীবনধারা বেছে নেন। তবে কঠোর ধর্মাচরণের পরিবর্তে গণিত বা বিজ্ঞানকেই ধর্ম হিসেবে মানেন মহান মহারাজ। রাজনীতিতেও অনাগ্রহ তাঁর। কারণ, তাঁর মতে, বিজ্ঞান সহজাতভাবেই অরাজনৈতিক।
এনডিটিভি