বিতর্কে কপিল সিবাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত সারদা কেলেঙ্কারির ঘটনা তদন্ত নিয়ে গতকাল সোমবার সে দেশের সুপ্রিম কোর্টে দুটি মামলা করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আর এ মামলার দায়িত্ব নিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেসের সাবেক মন্ত্রী ও আইনজীবী কপিল সিবাল। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতারা কপিলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাঁকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি সারদা মামলা সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে গতকাল সোমবার পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস দুটি মামলা করে। রাজ্য সরকারে পক্ষে মামলাটি করেন সিবাল।
রাজ্য সরকারের মামলায় বলা হয়, সিবিআইয়ের তদন্তকেও সুপ্রিম কোর্টের নজরদারির আওতায় আনতে হবে।