বিদ্যুৎ বিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া নেওয়া ছোট্ট দোকানে একটি বৈদ্যুতিক বাতি, আর একটি ফ্যান চালান পানবিক্রেতা রাজেশ। প্রতি মাসে তাঁর বিদ্যুৎ বিল আসে হাজার রুপির নিচে। কিন্তু অক্টোবর মাসে বিল হাতে পেয়ে তাঁর চক্ষু চড়কগাছ! তাঁর নামে পাঠানো হয়েছে ১৩২ কোটি ২৯ লাখ রুপির বিল! প্রথমে মুদ্রণজনিত ভুল ভাবলেও পরে দেখলেন, আলাদা করে লেখা সংখ্যাগুলোর যোগফল ঠিকই আছে। বিল ১৩২ কোটি রুপির ওপরেই! সেই বিল ঠিক করে নিতে রাজেশ ছুটছেন বিদ্যুৎ বিভাগে। এনডিটিভি