বিধানসভা উত্তপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে পরপর তিন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির ওপর বন্দুক হামলার ঘটনায় গতকাল সোমবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিধায়কেরা। তাঁরা বিধানসভা চত্বরে প্রতিবাদ মিছিল করে ভারতীয় নাগরিক হত্যা বন্ধের দাবি জানান। মন্ত্রী ও বিধায়কেরা যুক্তরাষ্ট্রে ভারতীয় হত্যার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘নীরব থাকায়’ তীব্র প্রতিবাদ জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে এক চিঠি লিখে বলেছেন, পড়াশোনা ও কাজের সূত্রে অনেক ভারতীয় যুক্তরাষ্ট্রে থাকেন। এসব ঘটনায় তাঁরা আতঙ্কিত। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারকে তিনি অনুরোধ জানান।