বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দিল্লির বিধানসভা নির্বাচনে লড়বেন। সেখানকার গ্রেটার কৈলাশ কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে লড়বেন তিনি। আজ বৃহস্পতিবার তৃতীয় দফায় যে ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।এর মধ্যে শর্মিষ্ঠার নাম রয়েছে। 

মনোনয়ন পাওয়ার পর শর্মিষ্ঠা বলেন, ‘দল আমাকে প্রার্থী করায় আমি গর্বিত। আমি চেষ্টা করব মানুষের জন্য কাজ করতে।’ শর্মিষ্ঠা একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। শর্মিষ্ঠার দাদা অভিজিৎ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনের কংগ্রেসদলীয় সাংসদ। শর্মিষ্ঠা গত বছরের মাঝামাঝি সময়ে কংগ্রেসের সদস্যপদ নেন। এর মধ্যে তিনি তাঁর এলাকায় নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু তা-ই নয়, দিল্লিতে বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে শর্মিষ্ঠা মোমবাতি মিছিলেও শামিল হয়েছিলেন। গ্রেটার কৈলাশ কেন্দ্রটি বাঙালি-অধ্যুষিত চিত্তরঞ্জন পার্ক এলাকায় অবস্থিত।