প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে পর পর দুই ভারতীয় খুনের ঘটনায় আজ সোমবার উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ বিধানসভা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিধায়কেরা। তাঁরা বিধানসভায় প্রতিবাদ মিছিল বের করে ভারতীয় নাগরিক হত্যা বন্ধের দাবি জানায়।
বিধানসভা চত্বরে আয়োজিত প্রতিবাদ মিছিলে মন্ত্রী ও বিধায়কেরা ভারতীয় হত্যার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরব থাকায় তীব্র প্রতিবাদ জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে এক চিঠি লিখে বলেছেন, অনেক ভারতীয় এখন যুক্তরাষ্ট্রে আছেন। পড়াশোনা ও কাজের সূত্রে তারা সেখানে থাকেন। এসব ঘটনায় আজ তারা আতঙ্কিত। তাই ভারতীয় হত্যার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা এবং যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার অবতারণা না হয় সেদিকে নজর দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানান।