বিধায়ক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকার বিধায়ক তৃণমূল নেতা দীপক হালদারকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ফকিরচাঁদ কলেজ ছাত্র সংসদের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে দীপক হালদারকে গ্রেপ্তার করা হলো। ওই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। কলেজের ছাত্র সংসদ তৃণমূলের ছাত্র পরিষদের দখলে এবং ওই ছাত্রনেতারা দীপক হালদারের অনুগামী।