বিপক্ষে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে নেওয়াসংক্রান্ত খসড়া প্রস্তাবের কয়েকটি অনুচ্ছেদের বিপক্ষে ভোট দিয়েছে ভারত। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে এই ভোটাভুটি হয়। সাধারণ পরিষদের ফার্স্ট কমিটি নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে একটি খসড়া প্রস্তাব করে তা অনুমোদন করতে সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। এতে এনপিটি মেনে নেওয়াসংক্রান্ত অনুচ্ছেদগুলোর বিপক্ষে ভোট দেয় ভারত, উত্তর কোরিয়া ও ইসরায়েল। 
এনডিটিভি