প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবাহিত নারীকেও তাঁর মা-বাবার পরিবারের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। ভারতের মুম্বাই হাইকোর্ট এই যুগান্তকারী নির্দেশ দিয়েছেন। গোটা ভারতীয় উপমহাদেশেই মেয়েদের বিয়ের পর পরিবার-বহির্ভূত বিবেচনা করে তাঁদের প্রতি নানা বৈষম্যমূলক আচরণ করা হয়ে থাকে। বিষয়টিকে অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে চিহ্নিত করেছেন বিচারপতি অভয় ওকা এবং এ এস চান্দুরকারের ডিভিশন বেঞ্চ। আদালত বলেন, অবিবাহিত মেয়ের পাশাপাশি বিবাহবিচ্ছেদপ্রাপ্ত নারীকেও তাঁর মা-বাবার পরিবারের অংশ হিসেবে গণ্য করতে হবে। বিয়ে হলেই কাউকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটা কোনো যুক্তি বা গ্রহণযোগ্য মানদণ্ডের আওতায় পড়ে না। টাইমস অব ইন্ডিয়া