প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একজন কারিগরি কর্মী উড়োজাহাজের ইঞ্জিনের ভেতরে ঢুকে গিয়ে প্রাণ হারিয়েছেন। সম্ভবত চালু থাকা ইঞ্জিনটিই তাঁকে টেনে নিয়েছিল। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে গত বুধবার রাতে এ ‘দুর্ঘটনার’ সময় রবি সুব্রামানিয়াম নামে ওই কর্মী ইঞ্জিনের কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এয়ার ইন্ডিয়ার বিমানটি হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করার মাত্র কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটে। উড্ডয়নের ঠিক আগে কর্মীটি কীভাবে বিমানটির এত কাছাকাছি গেলেন, তা স্পষ্ট নয়।
এনডিটিভি