প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকেজো একটি বিমান ক্রেনে করে অন্যত্র সরানোর সময় তা আছড়ে পড়েছে একটি দেয়ালের ওপর। গতকাল রোববার এ ঘটনা ঘটে ভারতের দক্ষিণাঞ্চলে। তবে এতে হতাহত হয়নি কেউ। এয়ার ইন্ডিয়ার পরিত্যক্ত এ৩২০ উড়োজাহাজটিকে হায়দরাবাদের বেগামপেট বিমানবন্দরের কাছে বিমান সংস্থাটির প্রশিক্ষণকেন্দ্রে নেওয়া হচ্ছিল। এ জন্য এটিকে ক্রেনে করে প্রায় ৬০ ফুট উঁচুতে তোলা হয়। কিন্তু এয়ারবাস কোম্পানির তৈরি ২৫ টন ওজনের আস্ত বিমানটির ওজনে বেঁকে যায় ক্রেন। বিমানটি পড়ে যায় একটি সীমানা দেয়ালের ওপর। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনা সত্ত্বেও ওই বিমানটিকে প্রশিক্ষণকাজে ব্যবহার করা হবে।
বিবিসি