বিয়ের আসরে ১৪ দফা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে হাত দিয়ে কনের গলায় মালা পরাতে এসেছিলেন, সেই হাতেই পড়ল হাতকড়া। বরের নাম সনাতন শর্মা (৩০)। তিনি পেশায় মুহুরী। একটি সেলুনও আছে তাঁর। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালি থানার গাজনা মধ্যপাড়া গ্রামে, গত শুক্রবার। বিয়ে করতে গিয়ে পাত্রপক্ষ হঠাৎ করেই তাদের সঙ্গে আনা কঠিন শর্তযুক্ত ১৪-দফা দাবিনামা বের করে। পাত্রপক্ষ থেকে বলা হয়, পাত্রীপক্ষ এতে সই না করলে বিয়ে হবে না। এতেই ঘটে বিপত্তি। পাত্রীপক্ষ ও গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে পাত্রপক্ষকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে গ্রেপ্তার করে সনাতন শর্মাকে। কলকাতা প্রতিনিধি