প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সেনাবাহিনী সে দেশের নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই তরুণকে ভুলক্রমে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে। গত সোমবার শ্রীনগরের উপকণ্ঠে ওই তরুণদের বহনকারী গাড়িতে সেনারা গুলি করলে তারা নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড প্রধান লে. জেনারেল ডি এস হুদা শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমরা কাশ্মীরে দুই কিশোরের মৃত্যুর দায়িত্ব নিচ্ছি। একই রকম গাড়িতে সন্ত্রাসবাদী রয়েছে বলে খবর পেয়েছিলাম।’ তিনি এ বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছভাবে তদন্ত চালানো হবে বলে আশ্বাস দেন। কাশ্মীরে নিজেদের ভুলের ব্যাপারে সেনা তরফ থেকে এ রকম স্বীকারোক্তি বিরল।
এএফপি